সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে বলাৎকারের চেষ্টা : ফাঁসের ভয়ে গলাটিপে হত্যা শিশুকে : যুবক গ্রেফতার

ঈদগড়ে বলাৎকারের চেষ্টা : ফাঁসের ভয়ে গলাটিপে হত্যা শিশুকে : যুবক গ্রেফতার

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের পাহাড়ি ইউনিয়ন ঈদগড়ে বলাৎকারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ঘটনা ফাঁস করে দেওয়ার ভয়ে এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগে নুরুজ্জামানকে আটক করেছে পুলিশ। আটক নুরুজ্জামান ঈদগড় টুঠারবিল গ্রামের দুধু মিয়ার পুত্র বলে জানা যায়।

১৩ এপ্রিল দুপুর বারটায় পুলিশ জনতা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

প্রাপ্ত তথ্যে মতে, গত ৯ এপ্রিল দুপুর সাড়ে বারটার দিকে নুরুজ্জামান একই এলাকার হাবিবুর রহমানের শিশুপুত্র মেজবাহ উদ্দীন (৬)কে পাহাড়ে পাখির ছানা ধরে দেওয়ার কথা বলে ফুঁসলিয়ে পাশ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়। বিকাল তিনটায় উক্ত নুরুজ্জামান শিশু মেজবাহ উদদীনকে মৃত অবস্থায় কোলে করে গ্রামে নিয়ে আসে। সে বলে মেজবাহ উদ্দীন বেড়িবাঁধে (গুদা), পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে। নুরুজ্জামানের কথা সরল বিশ্বাসে সবাই বিশ্বাস করে মৃত শিশুকে যথারীতি ঐদিন কবরস্থ করে।

এদিকে এলাকাবাসী নুরুজ্জামানের অতীতের খারাপ রেকর্ড ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শুক্রবার সকাল ১১ টায় পুলিশের সহযোগিতায় নুরুজ্জামানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে অকপটে শিশুকে গলাটিপে হত্যার কথা স্বীকার করে। আটক নুরুজ্জামানকে রামু থানা হাজতে নিয়ে যাওয়া হয়েছে।

অপরদিকে এ এস আই মোরশেদ আলম জানান, আটক নুরুজ্জামানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.