হামিদুল হক, ঈদগড় :
জেলার ঈদগড়ে পুলিশ অভিযান চালিয়ে সিএনজি টেক্সি নিয়ে পাচারকালে ৩জন পাচারকারীসহ বিপুল পরিমাণ বাংলা মদ আটক করেছে।
জানা যায়, ৮মে ভোর রাতে পার্বত্য এলাকা বাইশারী থেকে ঈদগাঁও মাদক স্পটে পাচারের সময় ঈদগাঁও পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাশেম ও এএসআই জাহেদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঈদগড় সড়কের রেনু ছড়ার পুল নামক স্থান থেকে বস্তা ভর্তি বিপুল পরিমাণ বাংলা মদ ভর্তি কক্সবাজার-থ-১১২০০৫ নং একটি সিএনজি টেক্সিসহ ৩জন পাচারকারীকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে বলে অভিযানে নেতৃত্ব দানকারী পুলিশ অফিসার জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.