সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ঈদগড়ে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

http://coxview.com/wp-content/uploads/2021/07/Handcap-Kamal-17-7-21.jpg

গ্রেফতারকৃত আবদু ছালাম।

কামাল শিশির; রামু :

কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড়ে রামু থানা পুলিশের অভিযানে নারী নির্যাতন মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়েছে।

১৭ জুলাই রাত অনুমানিক ৩ টায় রামু থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হোসাইন এর নেতৃত্বে এএসআই মোঃ এজাহার মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঈদগড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী হল ঈদগড় পানিস্যাঘোনা এলাকার নুরুল আলমের পুত্র আবদু ছালাম।
উল্লেখ্য, মামলা নং নারী-৫০৭/১৮।

আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান ওসি আনোয়ারুল হোসাইন।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.