সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / উখিয়ায় ইউপি সদস্য পিটিয়েছে ছাত্র-অভিভাবককে

উখিয়ায় ইউপি সদস্য পিটিয়েছে ছাত্র-অভিভাবককে

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

কক্সবাজারের উখিয়ায় জঙ্গী সম্পৃক্ততার অভিযোগ করায় ছাত্র-অভিভাবককে পিটিয়ে আহত করেছে এলাকার ইউপি সদস্য কামাল উদ্দিন। সোমবার সকালে ভালুকিয়া তুলাতলী এলাকায় এঘটনাটি ঘটেছে। পূর্ব ভালুকিয়া পূর্বকুল গ্রামের ছাত্র-অভিভাবক মোঃ ছৈয়দ আলম সাংবাদিকদের জানান, তার ছেলে আব্দুল্লাহ আল মামুন (১৪) ও মোহাম্মদ সিফাত (১২)কে কুরআন শিক্ষা দেওয়ার নামে ভালুকিয়া জামে মসজিদের পেশ ইমাম গভীর রাত পর্যন্ত মসজিদে রেখে দিয়ে ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি ছাত্রদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়।

এ ব্যাপারে প্রতিবাদ করলে ইউপি সদস্য কামাল উদ্দিন মেম্বার তার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এঘটনায় আহত ছৈয়দ আলম বাদী হয়ে সহকারি পুলিশ সুপার (উখিয়া সার্কেল), উখিয়া থানার অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পৃথকটি অভিযোগ করেছে। ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, সে মিথ্যা অভিযোগ করায় তাকে মারধর করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.