
হুমায়ুন কবির জুশান, উখিয়া :
কক্সবাজার জেলার উখিয়ার ক্রাইম স্পট পালংখালীর আনজুমান পাড়া এলাকায় কতিপয় দুর্বৃত্ত চাঁদার দাবীতে খড় বোঝাই ট্রাকের গ্লাস ভাংচুর করে হেল্পার রশিদ আহমদকে মারধর করে আহত করেছে। এসময় দুর্বৃত্তরা তার পকেটে থাকা গাড়ী ভাড়ার সাড়ে ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গাড়ীটি আটকিয়ে রাখে। গত শুক্রবার রাত ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে।
এব্যাপারে গাড়ীর চালক মাহবুবুল আলম বাদী হয়ে আনজুমানপাড়া গ্রামের মোরশেদ আলম (৩২), আবু বক্কর প্রকাশ ভুট্টো (৩৩) ও মোহাম্মদ আপেল (৩০)সহ ৪ জনকে আসামী করে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে। পুলিশ শনিবার দুপুর ১২ টার দিকে আনজুমান পাড়া থেকে ট্রাকটি উদ্ধার করেছে।
উখিয়া উপজেলা ট্রাক চালক সমিতির সভাপতি মোঃ শাহজাহান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুষ্ঠু সমাধান দেওয়া না হলে তারা কর্মসূচী দিতে বাধ্য হবে। উখিয়া থানার ওসি (তদন্ত) মোঃ কায় কিসলু জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.