সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে ৩ রোহিঙ্গার মৃত্যু

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে ৩ রোহিঙ্গার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে পাহাড় ধসে মাটিচাপায় ৩ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে উখিয়ার মুহুরীপাড়ায় কাটার সময় পাহাড় ধসে মাটি চাপা পড়ে এ তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উখিয়ার ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জাহিদ হোসেন (২৩), ক্যাম্প-১ ব্লক-B ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আকবর (২০) ও ১৭ নম্বর ক্যাম্পের H ব্লকের নুর কবির (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিলেন একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার একপর্যায়ে ওপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙিনা অংশের পাহাড় ধসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়েন।

খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উদ্ধার করা হয় আরও দুজনের লাশ।

উদ্ধার তৎপরতায় নিয়োজিত উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, দুজনের লাশ উদ্ধার করার পর যন্ত্রপাতি ব্যবহার করে সৈয়দ আকবরের লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে কান্নারত সৈয়দ আকবরের মা রাবেয়া বসরী জানান, গতকাল কাজের সন্ধানে ছেলেকে পাঠিয়েছিলেন তিনি।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.