সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / উখিয়ায় মুঠোফোনে হত্যার হুমকি

উখিয়ায় মুঠোফোনে হত্যার হুমকি

হুমায়ুন কবির জুশান, উখিয়া :

মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ মুঠোফোনে হত্যার হুমকি প্রদর্শন করছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় জালাল আহমদ (৩৫), মোহাম্মদ হোছন (৩২) কে আসামী করে শনিবার থানায় একটি অভিযোগ করেছে শংকিত ব্যক্তি সোনার পাড়া গ্রামের মৌলভী আবু ছৈয়দ ফজলী।

সে জানায়, ২৩ জানুয়ারী সকাল ৭ টায় রেজুখাল এলাকায় তার ভাই মনুকে হত্যা উদ্দেশ্যে প্রতিপক্ষরা হামলা চালিয়ে গুরুতর জখম করে। এঘটনায় মৌলভী আবু ছৈয়দ ফজলী সাক্ষী হয়ে কক্সবাজার আদালতে মামলা দায়ের করায় তাকে মুঠোফোনে হত্যার হুমকি প্রদর্শন করা হচ্ছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.