সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / উখিয়ায় রমজানে শ্রমিক ছাটাই বন্ধের দাবী

উখিয়ায় রমজানে শ্রমিক ছাটাই বন্ধের দাবী

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

পবিত্র রমজান মাসে শ্রমিকদের ন্যায্য দাবী পরিশোধ সহ শ্রমিক ছাটাই না করার প্রতিবাদ জানিয়ে রোববার বিকাল ৪ টায় উখিয়া হোটেল শ্রমিক ইউনিয়ন স্থানীয় যাত্রী ছাউনিতে শ্রমিক সমাবেশ করেছে। সংগঠনের সভাপতি সৈয়দ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি সুকুমার রুদ্র, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আলম ও অর্থ সম্পাদক মোঃ সুলতান আহমদ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে উখিয়ার হোটেল রেষ্টুরেন্ট ও বেকারী ও কনফেকশনারীতে কর্মরত শ্রমিকদের ছাটাই করা যাবে না। যদি কোন শ্রমিককে ছাটাই করতে হয় তাহলে এক মাসের মজুরী সহ বেতন বোনাস পরিশোধ করতে হবে মালিক পক্ষকে। অন্যথায় হোটেল রেষ্টুরেন্ট ও বেকারী এন্ড কনফেকশনারী মালিকদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে বলে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.