সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / একটা ফোনের অপেক্ষায় ছিলাম : আসিফ আকবর

একটা ফোনের অপেক্ষায় ছিলাম : আসিফ আকবর

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় কণ্ঠশিল্পী, বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের বিরুদ্ধে মামলা করেছিলেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। দুই সংগীত তারকার মধ্যকার একটা সুস্থ এবং ভালো সম্পর্ক হঠাৎই হয়ে উঠেছিল বিষাদময়। যা নিয়ে এ দুই সংগীতশিল্পীর মধ্যে দীর্ঘসময় ধরে অভিমান, দ্বন্দ্ব চলছিল। তাতে অবাক এবং হতাশ হয়েছিলেন আসিফ ও ন্যান্সির অনুরাগীরা।

তবে শনিবার আসিফ আকবরের এক পোস্টে বোঝা যাচ্ছে, সেই দ্বন্দ্ব, অভিমানের অবসান হতে চলেছে হয়তো।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ন্যান্সির সাথে তোলা একটি ছবি পোস্ট করে এ কথা জানান আসিফ স্বয়ং। আসিফের পোস্টটি হুবহু তুরে ধরা হলো-
একটা ফোনের অপেক্ষায় ছিলাম চারটা বছর। অবশেষে এলো সেই কাঙ্খিত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কন্ঠটি। ভাইয়া আমি ন্যান্সি বলছি… খুব ভাল লাগলো ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সমস্ত অভিযোগ অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরও ভাল লাগছিলো। ন্যান্সি তো আমার ছোট, আমিতো বড়, তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত।

নাজমুন মুনিরা ন্যান্সির কন্ঠ আমাদের সম্পদ। আমাকে বললো ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সাথে সাথেই রাজী হয়ে গেলাম। অনেকদিন পর স্নেহের ন্যান্সির সাথে গল্পগানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি।

ভাল থাকো ন্যান্সি, আনন্দে বাঁচো। গান গেয়ে যাও, তোমার কন্ঠ এ দেশের মানুষের একটা আনন্দময় ভাল লাগা, আমিও সেই দলের বাইরে নই।
ভালবাসা অবিরাম…

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.