দ্বিতীয় বারের মতো করোনায় রেকর্ড মৃত্যু দেখল যুক্তরাজ্য। গত ২৪ ঘণ্টায় দেশ্যটিতে তাণ্ডব চালিয়েছে করোনা। সেই তাণ্ডবে মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটিতে সর্বোচ্চ এক হাজার ৬১০ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ ভূখণ্ডে করোনায় একদিনে এত বিপুল প্রাণহানি এটাই প্রথম। এর আগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দেশটিতে সর্বোচ্চ এক হাজার ৫৬৪ জনের মৃত্যু হয়েছিল।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪ লাখ ৬৬ হাজার ৮৪৯ জন। এর মধ্যে মারা গেছে ৯১ হাজার ৪৭০ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২০ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৬৬ লাখ ২২ হাজার ৬৩২ জন এবং মৃত্যু হয়েছে ২০ লাখ ৬৫ হাজার ৬২৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৯২ লাখ ৭০ হাজার ৯২২ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৪৮ লাখ ৬ হাজার ৯৬৪ জন। মৃত্যু হয়েছে চার লাখ ১১ হাজার ৪৮৬ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই হাজার ৭৬৮ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৫ লাখ ৯৬ হাজার ৪৪২ জন এবং মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৭৫৪ জন। দেশটিতে ২৪ ঘণ্টায় ১৬১ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮৫ লাখ ৭৫ হাজার ৭৪২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ১১ হাজার ৫১১ জনের। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৮৩ জনের।
আরো পড়ুন : বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ৬৫ হাজার ছাড়াল
আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ১২ হাজার ৮০০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৬৬ হাজার ৬২৩ জন। গত ২৪ ঘণ্টায় ৫৮৬ জনের মৃত্যু দেখছে দেশটির মানুষ।
এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
সূত্র: somoynews.tv – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.