
প্রেস বিজ্ঞপ্তি :
পেকুয়া উপজেলার বারবাকিয়ার ফাঁসিয়াখালী নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও যুগ্ম জেলা জজ ১ম আদালতের এপিপি মোহাং আবুল হোছাইন এডভোকেট ফুঁসফুসে সংক্রামণ জনিত কারণে চট্টগ্রামস্থ মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ১:৪৫ টায় ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। এসময় তিনি স্ত্রী, ২ ছেলে, ১ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আজ ২৫ মে বেলা ১১ টায় মরহুমের গ্রামের বাড়ী বারবাকিয়ার ফাঁসিয়াখালীতে তাঁর নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মোহাং আবুল হোছাইন এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দীন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.