
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার শহরস্থ বার্মিজ মার্কেট এলাকার জে.এন প্লাজা নিবাসী কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য, এডভোকেট আব্দুল জব্বারের ২য় পুত্র এডভোকেট আব্দুল ওয়াহেদ আজ ১২ মার্চ, ভোর ৫ টার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বৎসর। তিনি পিতা-মাতা, ৩ ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আজ ১২ মার্চ বৃহস্পতিবার বাদ আসর বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য, এডভোকেট আব্দুল জব্বারের পুত্র এডভোকেট আব্দুল ওয়াহেদ এর অকাল মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.