সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ আলাউদ্দিন আল আজাদ এর মাতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ আলাউদ্দিন আল আজাদ এর মাতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

http://coxview.com/wp-content/uploads/2019/02/Shok-4-2.jpg

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার পৌরসভার বাহারছড়া নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এর মাতা নুরজাহান বেগম ১০ ফেব্রুয়ারি বুধবার ভোর ৪.৩০ মিনিটের সময় কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৬ বছর। এ সময় তিনি ৩ পুত্র, ৫ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

উল্লেখ্য যে, তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবুল কালাম ছিদ্দিকী এর বড় বোন এবং সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্বাছ উদ্দিন চৌধুরীর শাশুড়ী।

আজ বাদ যোহর কক্সবাজার পৌরসভার বাহারছড়া জামে মসজিদ সংলগ্ন চত্বরে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এর মাতা নুরজাহান বেগম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.