সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ বিভূতি ভূষণ শর্মা’র মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ বিভূতি ভূষণ শর্মা’র মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি :

বড় মহেশখালীর বাসিন্দা স্বর্গীয় ডাঃ রমনী মোহন শর্মা’র বড় পুত্র, শহরের স্টেডিয়াম পাড়া নিবাসী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, নোটারী পাবলিক এডভোকেট বিভূতি ভূষণ শর্মা (এ.পি.পি) ২৬ ফেব্রুয়ারি’ বুধবার রাত ১১.৩০ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বৎসর। তিনি স্ত্রী, ১কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

অদ্য ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর ১টায় কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর শবদাহ সম্পন্ন করা হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট বিভূতি ভূষণ শর্মা (এ.পি.পি) এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার সদগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.