
বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মনির উদ্দিনের পিতা জনাব আলহাজ্ব এখলাস উদ্দিন (৭৫) আজ উখিয়ায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)। আজ শুক্রবার রাত ৯ টার সময় মধ্যম নুনিয়ারছড়াস্থ ত্যয়বিয়া তাহেরিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এডভোকেট মনির উদ্দিনের পিতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.