
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক (হিসাব), এডভোকেট রাহামত উল্লাহ এর মাতা মুসরত আরা গতকাল ৩০ জানুয়ারি, রবিবার, রাত ১১.৫০ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি —- রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৫) বছর। এ সময় তিনি ৩ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার সকাল ১০ টার সময় পিএম খালী আদর্শ দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক (হিসাব), এডভোকেট রাহামত উল্লাহ এর মাতা মুসরত আরা এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.