
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুলের পালপাড়া নিবাসী এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট লিপিকা পাল-এর পিতা সুভাষ পাল (৭২) রোববার (১৫ অক্টোবর) রাত ১০.৫৮ টার সময় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়ীতে পরলোক গমন করেন। এসময় তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
অদ্য ১৬ অক্টোবর সকাল ১০টায় রামু উপজেলার রাজারকুল পালপাড়া মগদ্ধেশ্বরী মন্দির সংলগ্ন মহাশশ্মানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এডভোকেট লিপিকা পাল’র পিতা সুভাষ পাল’র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসহাক ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রয়াত সুভাষ পাল’র আত্মার সদগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.