সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ শিরূপন বড়ুয়া এবং এডঃ রিপা বড়ুয়া’র মাতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ শিরূপন বড়ুয়া এবং এডঃ রিপা বড়ুয়া’র মাতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

http://coxview.com/wp-content/uploads/2019/02/Shok-4-2.jpg

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলার রামু উপজেলার মেরংলোয়া নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রয়াত সিনিয়র সদস্য এডভোকেট মনোহরী বড়ুয়া এর সহধর্মিনী ও এডভোকেট শিরূপন বড়ুয়া এবং এডভোকেট রিপা বড়ুয়ার মাতা সুবি বড়ুয়া দিবাগত রাত ১২.৩০ মিনিটের সময় মস্তিস্কে রক্ত ক্ষরণে নিজ বাড়ীতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। এ সময় তিনি ১ কন্যা, ১ পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আজ রবিবার (৬ জুন) দুপুর ১ টায় তাঁর নিজ বাড়ীতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পূর্ব রাজারকুল বড়ুয়া পাড়া শশ্মানে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট শিরূপন বড়ুয়া এবং এডভোকেট রিপা বড়ুয়ার মাতা সুবি বড়ুয়া এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রয়াতের পরলৌকিক শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.