প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌরসভার মধ্যম বাহারছড়া নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট সামশুল আলম এর স্ত্রী ও এডভোকেট মোঃ আশরাফুল আলম চৌধুরী সুমন এর মাতা লায়লা আরজুমান বানু ১০ডিসেম্বর দিবাগত রাত ৩ টার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬০ বৎসর। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস জনিত সমস্যায় ভোগছেন। এ সময় তিনি স্বামী, ৩ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অংসখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ ১০ ডিসেম্বর, বৃহস্পতিবার বাদ আসর বাহারছড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এডভোকেট সামশুল আলম এর স্ত্রী ও বিজ্ঞ এডভোকেট মোঃ আশরাফুল আলম চৌধুরী সুমন এর মাতা লায়লা আরজুমান বানুর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.