
বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য সৈয়দ আহমদ এডভোকেট এর ছোট ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম আয়ুবী এডভোকেট শনিবার ৩০ ডিসেম্বর সকাল ৯ টার সময় চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিলাহি —- রাজেউন) মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫৮ বৎসর। এসময় তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
অদ্য শনিবার ৩০ ডিসেম্বর’২০১৭ইং বাদ আছর মরহুমের গ্রামের বাড়ী পেকুয়া উপজেলার পূর্ব উজানটিয়ার সুন্দরখালী জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম আয়ুবী এডভোকেট এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসহাক ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.