টেকনাফে ইয়াবা বহনকারী নিহত মোঃ ইসমাইল প্রঃ বাইগ্যার ময়না তদন্তে শেষে পেটের ভিতর থেকে বের করা হল ইয়াবা এই তথ্য জানিয়েছেন, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার। তবে ইয়াবার পরিমাণ কত তা থানায় এনে গণনা করে জানা যাবে। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন।
গত শনিবার বিকালে পায়ু পথে ইয়াবা পাচারকালে টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার গোরা মিয়ার ছেলে মোঃ ইসমাইল প্রঃ বাইগ্যার মৃত্যু হয়। পরে টেকনাফ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সির নেতৃত্বে একদল পুলিশ কচুবনিয়া নিজ বাড়ী থেকে তার লাশ উদ্ধার করেরবিবার ভোরে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। নিহতের বাবা গুরা মিয়া জানান, একই এলাকার নুরুল আমিন তার ছেলে মোঃ হারুন, আবুল কালাম ও তার স্ত্রী গোল বানু ইয়াবা দিয়ে আমার ছেলেকে হত্যা করেছে। এ হত্যাকান্ডের সাথে তারাই জড়িত। এ ঘটনাটি ধামাচাপা দিতে হুমকি দেওয়া হচ্ছে, তা না হলে আরও এক ছেলেকে মেরে ফেলবে। তিনি হত্যাকারীদের আটক পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।
এদিকে জানা যায়, নিহত ইসমাইলের লাশ টেকনাফ পৌছার পর রাত ৯ টার দিকে জানাজা শেষে কচুবনিয়াস্থ গুরুস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে। এর পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.