
-: সীমা চন্দ্র নম :-
এমন ভালবাসা বাসতে চাই না
যে ভালবাসা দেবে শুধু যন্ত্রণা।
এমন ভালবাসা বাসতে চাই না
যে ভালবাসা সকালে ফুল হয়ে ফুটবে
বিকেলে ঝরে যাবে।
এমন ভালবাসা বাসতে চাই না
যে ভালবাসা শিশির হয়ে এসে
যাবে রোদেলা দুপুরে মিশে।
এমন ভালবাসা বাসতে চাই না
যে ভালবাসা শামুকের মত গুটিয়ে রাখে মুখ
কেড়ে নেই সকল সুখ।
এমন ভালবাসা বাসতে চাই না
যে ভালবাসা শীতের অতিথী পাখি হয়ে এসে
চলে যাবে গ্রীষ্মে।
এমন ভালবাসা বাসতে চাই না
যে ভালবাসা আচম্বিত এসে
চলে যাবে অচেনা দেশে।
এমন ভালবাসা বাসতে চাই না
যে ভালবাসা এসে সুসময়ে
চলে যাবে দুঃসময়ে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.