সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ওমরাহ করা যাবে যে কোনো ভিসায়

ওমরাহ করা যাবে যে কোনো ভিসায়

অনলাইন ডেস্ক :

এখন থেকে ওমরাহর জন্য আলাদাভাবে ভিসা না নিলেও চলবে। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ট্যুরিস্টসহ যে কোনো ধরনের ভিসাতেই সৌদি আরব গেলে ওমরাহ পালন করা যাবে।

গত বৃহস্পতিবার সৌদির হজবিষয়ক মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। আরব নিউজের খবরে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ বাস্তবায়নে ওমরাহ পালনকে আরও সহজ করতে এসব সুবিধা দেওয়া হয়েছে। ৪৯টি দেশের নাগরিকদের পর্যটন ভিসা দেবে সৌদি। অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন এসব দেশের নাগরিকরা। যোগ্য বিবেচিত আবেদনকারীরা সৌদি বিমানবন্দর থেকে টুরিস্ট ভিসা পাবেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং শেনজেন ভিসাধারীরা সৌদি আরবে বেড়ানোর পাশাপাশি ওমরাহ পালন করতে পারবেন। যাঁরা পরিবার ভিসায় সৌদি যাবেন, তাঁরাও ‘ইতমারনা অ্যাপে’ ওমরাহ পালনের আবেদন করতে পারবেন।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনুমতি ছাড়াই এখন থেকে মা-বাবা পাঁচ বছরের কম বয়সি সন্তানদের নিয়ে মসজিদুল হারামে যেতে পারবেন। যদিও পাঁচ বছরের বেশি বয়সিদের ‘ইতমারনা অ্যাপ’র মাধ্যমে আবেদন করে পবিত্র এ স্থানটিতে প্রবেশের অনুমতি নিতে হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.