রাশেদ রিপন; কক্সভিউ:
তথ্য প্রযুক্তির বিশেষ ক্ষমতা বলে আমরা এখন আধুনিক যুগে পদার্পণ করেছি। আর ইন্টারনেট ছাড়া আধুনিক যুগ কল্পনা করা যায় না। এই ইন্টারনেটের বিশেষ অংশ উম্মুক্ত ডাটা প্রযুক্তি বা ওয়াই-ফাই এর সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত; তাই আধুনিক শহর, নগর বা যে কোন প্রতিষ্ঠান গড়তে ওয়াফাই প্রযুক্তির কথা আমরা সকলেই অনুভব করি। ওয়াই-ফাই প্রযুক্তি ছাড়া যেন আধুনিকতা পূর্ণতা পায় না।
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বর্তমানে সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। সরকারের একান্ত আন্তরিকতায় তা এখন অনেকটাই বাস্তব রূপ নিতে চলেছে।
কক্সবাজারকে ঢেলে সাজানোর জন্য নানা পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক ষ্টেডিয়াম রেললাইন প্রকল্প ইত্যাদি পর্যটন খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই মহাপরিকল্পনা। এই বিশেষ কিছুর পরও ভ্রমণে আসা পর্যটকবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ একটি বিশেষ গুরুত্বপূর্ণ অপূর্ণতা অনুভব করেছেন যা ছাড়া ভ্রমণের আনন্দ পূর্ণতা লাভ করছে না।
আর এই অপূর্ণতার নাম ওয়াইফাই প্রযুক্তি। বিশেষ কয়েকটি বিলাসবহুল হোটেল ও রেস্তোরাঁয় ছাড়া এই সুবিধাটি পাচ্ছে না পর্যটকরা।
পর্যটক রাজধানী খ্যাত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এলাকায় এটি এখন একটি অত্যাবশ্যকীয় বিষয়ে পরিণত হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় এই উম্মুক্ত ওয়াই-ফাই প্রযুক্তি চালু করা হয়েছে। যা কি-না কক্সবাজার পর্যটক এলাকায় বিশেষ প্রয়োজন। সঠিক ইন্টারনেট সার্ভিস না পেয়ে অনেকে হতাশা প্রকাশ করেছেন। অনেক ভ্রমণ আনন্দের তৃপ্তি পাচ্ছে না এই উন্মোক্ত ইন্টারনেট সার্ভিসের অপুর্ণতার কারণে। বিশেষ করে শহরের হলিডের মোড় এলাকা থেকে কলাতলী, হিমছড়ি ও ইনানী এলাকার পর্যটকদের পদচারণা বেশি থাকে। তাই এই বিশেষ এলাকাগুলোকে চিহ্নিত করে পর্যটকদের সুবিধার্থে যাতে ওয়াই-ফাই প্রযুক্তি আওতায় নিয়ে আসা যায় এমন পরিকল্পনার কথা বলছেন পর্যটক সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এই বিশেষ দিকটির দিকে যদি সরকার দৃষ্টি আকর্ষণ করে তবে দেশীয় পর্যকদের পাশাপাশি বিদেশী পর্যটকরাও বিশেষভাবে উপকৃত হবে। এতে করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পর্যটকদের প্রদচারণা বৃদ্ধি পাবে এবং পর্যটক সংশ্লিষ্ট আয়ও বেড়ে যাবে। সর্বোপরি এই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সুনাম সারাবিশ্বে ছড়িয়ে পড়বে। সরকার অচিরেই কক্সবাজারকে এই ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতাভূক্ত করবে এমন ঘোষণা শোনার অপেক্ষায় ভ্রমণে আসা হাজারো পর্যটক ও স্থানীয় জন সাধারণের।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.