
বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২৭ ফেব্রুয়ারি বিকালে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসহাক। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন আহমদ। এডভোকেট ফরিদউদ্দিন ফারুকী-এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড: ইকবালুর রশিদ আমিন’কে বিদায়ী সাধারণ সম্পাদক এড: জিয়া উদ্দিন আহমদ সমিতির দায়িত্ব বুঝিয়ে দেন
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি মোহাম্মদ ইসহাক, এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, ইকবালুর রশিদ আমিন এডভোকেট প্রমুখ।
পরে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন’কে বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ সমিতির হিসাবসহ ব্যাংকে গচ্ছিত টাকা পয়সার চেক, পে-অর্ডার ও দায়িত্ব বুঝিয়ে দেন। নবনির্বাচিত পরিষদের সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.