ফরিদ সভাপতি ও মুজিব সম্পাদক
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে উপজেলা, পৌরসভা ও থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। পরে বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিহিংসার রাজনীতি করেনা। তাই এই দেশে এখন শান্তির সুবাতাস বইছে। শেখ হাসিনার দূরদর্শিতায় কক্সবাজারসহ বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
উদ্বোধন শেষে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়া সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, বিশেষ বক্তা হিসাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিশেষ অতিথি হিসাবে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী এমপি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, জাফর আলম, আশেক উল্লাহ রফিক, কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক ও সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইনসহ জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত আছেন।
সম্মেলন সঞ্চালনা করেছেন জেলা আওয়ামী লীগ উপ-প্রচার সম্পাদক কাউন্সিলর এম এ মনজুর।
সকাল থেকে থেকে জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে খন্ড খন্ড মিছিল নিয়ে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে আসে নেতাকর্মীরা। ১১টার মধ্যে নেতাকর্মীদের সরব পদচারণায় মুখর হয়ে উঠে সম্মেলনস্থল। সম্মেলনজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
প্রথম অধিবেশন সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে জেলা আওয়ামীলীগের নতুন কমিটির সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও জাতীয় পরিষদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরীর নাম ঘোষনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.