সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজার পৌরসভার জন্য বরাদ্দপ্রাপ্ত খাদ্যশষ্য বিতরণ

কক্সবাজার পৌরসভার জন্য বরাদ্দপ্রাপ্ত খাদ্যশষ্য বিতরণ

Cox'sbazar Pouwrashavaবার্তা পরিবেশক:

ভিজিএফ কর্মসূচীর আওতায় প্রবল বর্ষণ, জলাবদ্ধতা এবং ঘূর্ণিঝড় “কোমেন” এ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা হিসাবে বিশেষ ভিজিএফ কর্মসূচীর আওতায় খাদ্যশষ্য প্রদানের নিমিত্তে কক্সবাজার পৌরসভার জন্য ৬২৫টি কার্ড বরাদ্দ পাওয়া যায়। সরকারের দিক নির্দেশনা অনুযায়ী বরাদ্দপ্রাপ্ত খাদ্যশষ্য সমূহ ২১ অক্টোবর বিকালে পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয় হতে বিতরন করা হয়।

উক্ত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জিসান উদ্দীন জিসান, কাউন্সিলর সিরাজুল হক, হেলাল উদ্দিন কবির, এস.আই.এম.আক্তার কামাল আজাদ, মিজানুর রহমান, মঞ্জুমন নাহার, পৌর সচিব মো: সামছুদ্দিন, প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.