সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়ে -হাসানুল হক ইনু

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়ে -হাসানুল হক ইনু

Hasanul Hoque Enuদীপক শর্মা দীপু; কক্সভিউ:

তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু এমপি বলেছেন, এমপি মন্ত্রীসহ দেশবাসী ঘুমাতে পারে। কিন্তু মিডিয়া ঘুমাতে পারেনা। মিডিয়া কর্মীরা ঘুমালে পুরো জাতি অন্ধকারে থাকবে। দেশ ও জাতিকে সদা জাগ্রত রাখে সাংবাদিকরা। মিডিয়া রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অন্ধকার আর মিথ্যার জগত থেকে আলোর প্রজ্জ্বলন করে মিডিয়া কর্মীরা। তাই মিডিয়া এবং মিডিয়াকর্মীদের অত্যাধিক গুরুত্ব দিচ্ছে সরকার। এই সরকারের আমলেই মিডিয়া সবচেয়ে বেশি বিকশিত হয়েছে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে ৫ নভেম্বর হোটেল কক্স টু-ডেতে একান্ত মতবিনিময়কালে ইনু আরো বলেন, আগের খালেদা এখন অনেক আলাদা হয়ে গেছে। গণতন্ত্র আর দেশ ধ্বংসের নীল নকশার ষড়যন্ত্রের রাজনীতি করছে খালেদা।

জঙ্গিবাদ উগ্রপন্থি রগকাটার বর্তমান উৎস নেতা হচ্ছে খালেদা। এখন রাজনীতি নয় অপরাজনীতিতে জড়িয়ে জঙ্গিদের নেতৃত্ব দিচ্ছে খল-নায়িকা খালেদা। মানুষ পোড়ানো, অগ্নি সন্ত্রাস, গুপ্ত হত্যা, দেশি বিদেশি নিরীহ মানুষ হত্যাসহ দেশকে অস্বিতিশীল করার রাজনীতি করছে খালেদা। আর যখন জঙ্গিবাদে সন্ত্রাস কর্মকান্ডে বিএনপি জামায়াতের লোকজন ধরা পড়ছে তখন কিছু সুশীল বক্তা বর্তমান সরকারকে দোষারোপের রাজনীতি করছে বলে ইঙ্গিত করেন। এতে করে জঙ্গিবাদে জড়িতরা উৎসাহ হয়ে আরো বেপরোয়া হয়ে উঠবে। এতে দেশ ও দশের ক্ষতি হবে।

তিনি আরো বলেন জঙ্গিবাদে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে বসা মানে আত্মহত্যার সামিল। যারা জঙ্গি কর্মকান্ডে জড়িত তারা হচ্ছে শেকড় বিহীন কচুরিপানা। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের নৌকা এসব কচুরিপানা সাফ করে সামনে এগিয়ে যাবে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.