সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কক্সবাজারে কোর্ট পুলিশের হাতে আইনজীবী নাজেহাল !

কক্সবাজারে কোর্ট পুলিশের হাতে আইনজীবী নাজেহাল !

আতিকুর রহমান মানিক;

কক্সবাজারে কোর্ট পুলিশের হাতে নাজেহাল হয়েছেন এক আইনজীবী। সোমবার বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রশাসক কার্যালয় ভবনের নীচতলাস্থ কোর্ট হাজতখানায় এ ঘটনা ঘটে। এতে আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আক্রান্ত আইনজীবির নাম এডভোকেট মোহাম্মদুল হক।

প্রত্যক্ষদর্শী এডভোকেট মোঃ ফয়সাল জানান, সোমবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় জেলা করাগার থেকে আদালতে হাজিরা দিতে আনা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ও কারান্তরীন ইয়াবা ব্যবসায়ী টেনাফের জনৈক জুবায়েরকে। কিন্তু তাকে কোর্ট হাজতখানার পরিবর্তে পুলিশ ব্যারাকে রেখেছিল কোর্ট পুলিশ সদস্যরা। এডভোকেট মাহমুদুল হক এ ব্যাপারে দায়িত্বরত পুলিশ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করলে কনস্টেবল জসিম, রাশেদ, বাবলু ও হুমায়ুন তার উপর চড়াও হয়।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, আক্রান্ত এডভোকেট মোহাম্মদুল হক নিজকে আইনজীবী পরিচয় দিলেও পুলিশ কনস্টেবলরা মারমুখী আচরণ করে ও তাকে শারিরীকভাবে নাজেহাল করে।

এখবর ছড়িয়ে পড়লে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে শতাধিক আইনজীবী জড়ো হয়ে প্রতিবাদে ফেটে পড়েন। সংঘটিত ঘটনায় আইনজীবীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.