সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজারের মৎস্য শ্রমিকদের বাঁচাতে জেলা প্রশাসনের প্রতি আকুল আবেদন

কক্সবাজারের মৎস্য শ্রমিকদের বাঁচাতে জেলা প্রশাসনের প্রতি আকুল আবেদন


সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলে অন্তত ৭০ হাজার জেলে পরিবারের পাশাপাশি রয়েছে মাছ বহন, লোড আনলোড, প্রক্রিয়াজাতকরণ সহ মৎস্যের সাথে বিভিন্ন ভাবে জড়িত আরো অন্তত ত্রিশ হাজার নারী পুরুষ শ্রমিক। গত ২০ মে থেকে হঠাৎ করে সাগরে একটানা ৬৫ দিন মাছ ধরা বন্ধ করে দিয়েছে সরকার। ফলে যারা নিবন্ধিত জেলে রয়েছে সরকার তাদেরকে বিভিন্ন ভাবে পূনর্বাসন করলেও চরম দরিদ্র সীমার নীচে বাস করা লোড আনলোড শ্রমিক ও প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত নারী ও পুরুষ মৎস্য শ্রমিকরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর হতে কোন ধরণের প্রণোদনা বঞ্চিত রয়েছে। এসব শ্রমিকদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকার ঘোষিত সাগরে মাছধরা বন্ধ থাকা সময়ে বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে লোড আনলোড শ্রমিক ও প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত নারী ও পুরুষ মৎস্য শ্রমিকদের পরিবার গুলোকে বাঁচাতে জেলা প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান সদর উপজেলা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুল হক আসাদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সবুজ, সাইদার আলী, মোঃ ইউনুস, শহীদুল ইসলাম, মোহাম্মদ তাজুল ইসলাম, মোঃ ফারুক, মোঃ ছকু মিয়া, মোঃ আকতারুল, সিরাজুল হক, ছুরুত আলী, সেকেন্দার আলী, রুস্তম, মোঃ ছিদ্দিক, মুমিনুল ইসলাম, খাইরুল ইসলাম, মোঃ আনোয়ার, আলমগীর, জসিম উদ্দিন, মোঃ বাবু, আশরাফুল, খয়বার আলী, হায়দার, সুমন, ইউসুফ মাঝি, ওমর হাকিম, মোহাম্মদ আলী, জকির, কামাল, আবুল কালাম, শাহীন, নয়ন, আজাদ, কুদ্দুস, আনছার আলী, দেলোয়ার হোসেন, মোজাম্মেল, এনামুল, সাদা মিয়া, মিজানুর রহমান, লাবলু, নুর শাহীন, রেজা উদ্দিন, শরীফুল, দুলু, নাজিম উদ্দিন সহ আরো ১৬০জন সদস্য এবং কক্সবাজার সদর উপজেলা নারী মৎস্য শ্রমিক ঐক্যজোটের আহবায়ক লিপি আক্তার, সদস্য সচিব জান্নাতুল ফেরদৌসি, আদুরী আকতার, মৌসুমী, রোমানা, ফাতেমা, জলি, চাঁদনী, নুর কায়েদা, কুলসুমা, রমিজা, মনোয়ারা, বিউটি, সেলিনা, আলমাছ খাতুন, নুর বানু, রাহেলা, মোমিনা, রেজিয়া, হামিদা, মর্জিনা, নুর জাহান, শামসুন্নাহার, কণা বেগম, আফরোজা, জাহেদা, সালমা, রেবেকা, শাহানা আক্তার, খালেদা, কাজল রেখা, ছখিনা, রোজিনা, রেশমা, ইয়াছমিন আক্তার, ফাতেমা, আপনি বালা, ইছমত আরা, সেফালী, জেসমিন, আসমা, সত্যবালা, রাজু বিবি, স্বপ্না, জাহানারা, ফরিদা ইয়াছমিন, শিল্পী, রাণী দে, লাইজু, নাসিমা কৃষ্ণা দত্ত, রুপা শর্মা, ঝর্ণা শর্মা, সরলা বালা দাশ, রুপা দাশ, জন্নাত বেগম, মুন্নী রাণী শীল, রমনী ধর, রহিমা বিবি সহ ৩০০ জন সদস্য।

উক্ত লোড আনলোড শ্রমিক ও প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত নারী ও পুরুষ মৎস্য শ্রমিকরা প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, আসন্ন ঈদের আগে এভাবে সাগর থেকে মাছ আহরণ বন্ধ করে দেয়ায় আমাদের পরিবারে আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিল মাছ বহন, ধোয়া, বাছাইকরণ, ফিশিং বোট ও যানবাহনে মাছ লোড-আনলোড, প্রক্রিয়াজাতকরণ দৈনিক শ্রমিকরা কাজ করতো। সেটি বন্ধ হওয়ায় আমরা একদিকে হয়ে পড়েছি কর্মহীন, অন্যদিকে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আনন্দ থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছি।

এছাড়াও বড় সমস্যা হলো আমাদের মৎস্য শ্রমজীবিদের শিশু সন্তানেরা অনাহারে আছেন। রোজার দিনে পরিবারের কর্তারা রোজা রেখে অভুক্ত থাকলেও অনেক পরিবারে ইফতারি আর সেহরী খাওয়ার অর্থও নেই। ঋনের কিস্তি দিতে না পেরে আমাদের মধ্যে অনেকে এনজিও থেকে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হয়েছেন। পাশাপাশি ঋণের টাকার জন্য চাপ দেয়ায় আমাদের পারিবারিক জীবনে অশান্তি বিরাজ করছে। প্রতিটি শ্রমজীবি পারিবারে ৬ থেকে ১০ জন সদস্য রয়েছে। চলমান রোজার দিনে এসব পরিবারের সদস্যদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারী নিষেধাজ্ঞা রোজার ঈদের পর থেকে ঘোষণা করা হলে এরকম দুর্বিষহ অবস্থায় পড়ত না আমাদের জীবন। এই কারণে আমাদের পরিবারে বড় ধরনের মানবিক বিপর্যয় হওয়ার আশঙ্কা করছি।

এছাড়া বর্তমানে এসব মানুষগুলোর এমন কোন সহায় সম্পদ নেই যেগুলো বিক্রি পারবে, বিক্রি করে সংসার চালাতে পারতো, কিন্তু এখন সেই পথও রুদ্ধ।

এ বিষয়ে আমরা জেলা প্রশাসন, রাজনৈতিক দল, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ, সকল এনজিও সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি। সরকারী ভাবে সহায়তা দিলে অন্তত ঋণের বোঝা থেকে নিষ্কৃতি না পাই, পরিবারের ভরণ-পোষণসহ আসন্ন ঈদ উদযাপন করতে পারব। মানবিক দিক বিবেচনা করে সরকারের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছি।

এছাড়া মৎস্য সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছে এনজিও সংস্থা কোষ্ট-ট্রাষ্ট, কিন্তু তাদেরকেও আমরা এ দুর্দিনে আমাদের পাশে পাচ্ছিনা। তাদের প্রতিও আমাদের আকুল আবেদন এই সব লোড আনলোড শ্রমিক ও প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত নারী ও পুরুষ মৎস্য শ্রমিক ও তাদের পরিবার গুলোকে বাঁচাতে এগিয়ে আসুন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.