সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের ভূমিকা প্রশংসনীয় – লেঃ কর্নেল (অবঃ) ফোরকান আহমদ

কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের ভূমিকা প্রশংসনীয় – লেঃ কর্নেল (অবঃ) ফোরকান আহমদ

প্রেস বিজ্ঞপ্তি

রোববার (১৪ অক্টোবর) বিকাল ৪ টায় শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ কর্তৃক পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শনকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান লেঃ কর্নেল (অবঃ) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি উপরোক্ত মন্তব্য করেন। কউক চেয়ারম্যান আইসিটি ল্যাব পরিদর্শনে আসলে প্রকল্প পরিষদের সভাপতি শিক্ষাবিদ এম. এম. সিরাজুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ফুল দিয়ে স্বাগত জানান। কউক চেয়ারম্যান কম্পিউটার ল্যাবের জন্য ২টি কম্পিউটার প্রদান করেন।

এতে আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সমাজকল্যাণ সংগঠক ও সাধারণ সম্পাদক এস. এম. হাসান, কার্যকরী সদস্য কামরুল ইসলাম কাজল, ইঞ্জিঃ কানন পাল, আবু জাফর ছিদ্দিকী, ডাঃ চন্দন কান্তি দাশ, ফরিদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা এস. এম. কামাল উদ্দিন এবং কম্পিউটার সেন্টারের প্রশিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কক্সবাজার জেলার যুবসমাজের আইসিটি ও কম্পিউটার বিষয়ক কারিগরি প্রশিক্ষণে যে ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এই কক্সবাজারকে পরিবর্তন তথা আধুনিক ও পরিকল্পিত নগরায়নের লক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মাষ্টার প্ল্যানের আলোকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ শহর আমার, এ শহর আপনার, এ শহর কক্সবাজারবাসির প্রাণের শহর তাই কউক এর পাশাপাশি কক্সবাজারের সাজানোর ক্ষেত্রে কক্সবাজারের সর্বস্তরের জনগণের দায়িত্ব কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে সহযোগিতা করা এবং ইমারত নির্মাণ আইন মেনে অনুমোদন সাপেক্ষে বাড়ি ঘর নির্মাণ করা। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের ইমারত নির্মাণ আইন বাস্তবায়নে সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে পরিকল্পিত নগরায়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রকল্প পরিষদের সভাপতি শিক্ষাবিদ এম. এম. সিরাজুল ইসলাম বলেন, আমাদের এই মাতৃভূমিকে আইটি বিশ্বে আরো এগিয়ে নিতে সকলের নির্দিষ্ট ভিশন বা লক্ষ্য থাকা খুবই জরুরী। এই ভিশনকে বাস্তবায়ন করতে প্রয়োজন সঠিক প্রশিক্ষণের। আর প্রশিক্ষণের পর প্রয়োজন তার যথোপযুক্ত ব্যবহার। কক্সবাজার শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ এই এলাকার যুব সমাজকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আইসিটি ও কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। তিনি শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের জন্য ২টি কম্পিউটার প্রদান করায় কউক চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.