সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে ঈদগাঁও বাজার ব্যবসায়ীর মৃত্যু

করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে ঈদগাঁও বাজার ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারের ব্যবসায়ী ও রিদোয়ান ষ্টোর স্বত্বাধিকারী মাওলানা কামেল ইবনে শরিফ মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৩রা জুন ভোর আনুমানিক সাড়ে পাঁঁচটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে করোনার উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেন। তিনি ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা ফাজেল ইবনে শরীফের ছোট ভাই। তাঁর মৃত্যুতে পরিবার পরিজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
মরহুমের ভাগিনা কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন তার মামা কামেল করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করার সত্যতা নিশ্চিত করেন, এফবিতে এমনটিও লিখেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.