সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কোভিড (করোনাভাইরাস) সংক্রান্ত / করোনার তাণ্ডবে বিশ্বে মৃত্যু ছাড়াল ৯ লাখ ৩২ হাজার

করোনার তাণ্ডবে বিশ্বে মৃত্যু ছাড়াল ৯ লাখ ৩২ হাজার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৩২ হাজার।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৩২ হাজার ৭৪৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৩২৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ১২ লাখ ১৭৬ হাজার ৬৬৫ জন।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৬৭ লাখ ৪৯ হাজার ২৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৯৯ হাজার মানুষের। আর সুস্থ হয়েছেন ৪০ লাখ ২৭ হাজার ৮২৬ জন।

ব্রাজিলকে পেছনে ফেলে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ২৬ হাজার ৯১৪ জন এবং মৃত্যু হয়েছে ৮০ হাজার ৮০৮ জনের। আর সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৫৬ হাজার ২৪৬ জন।

আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৩ লাখ ৪৯ হাজার ৫৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ১১৭ জনের। আর সুস্থ হয়েছেন ৩৬ লাখ ১৩ হাজার ১৮৪ জন।

আরো পড়ুন- করোনার কারণে দেশে ফিরেছেন ১ লাখ ২৭ হাজারেরও বেশি প্রবাসী

আক্রান্তের সংখ্যায় চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬৮ হাজার ৩২০ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৮ হাজার ৭০০ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

One comment

Leave a Reply

x

Check Also

http://coxview.com/wp-content/uploads/2022/08/Vaccination-Corona-Children-2.jpg

জেলা-উপজেলায় শিশুদের করোনা টিকা আজ থেকে শুরু

অনলাইন ডেস্ক : দেশের জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ। ...

Portrait of a professional, showcasing contact details and role information.