
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
করোনা ভাইরাসের সচেতনতায় এবার কক্সবাজার জেলা সদরের ঈদগাঁওতে সাধারণ লোকজনের মাঝে মুখে মাস্ক আর হাত গ্লাবসের কদর বেড়েছে। কদিন ধরে ঈদগাঁও বাজার, স্টেশনসহ উপবাজারের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষদের মাঝে এমনটি দেখা যায়। সে সাথে প্রতিটি ফার্মেসী দোকানদারদের মাঝে হাত গ্লাবস চোখে পড়ছে। করোনা ভাইরাস যেন এক নয়া আতঙ্কের নাম। দেশের সব জায়গায় আতঙ্ক দেখা দিয়েছে। কখন-কীভাবে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। অবশ্য এই আশঙ্কায় রয়েছেন গ্রামীণ জনপদের মানুষরাও। তাই বেড়েছে উদ্বেগ, বেড়েছে পরিবারগুলোতে দুশ্চিন্তা।
জন সাধারণকে আত্মবিশ্বাসী ও সচেতন করে তুলতে হবে। কারণ এই ভাইরাসের মোকাবেলায় প্রয়োজন দৃঢ় আত্মবিশ্বাস। এ ভাইরাস থেকে নিজেকেও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে ভাইরাসটি সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। বৃহত্তর ঈদগাঁওর পাড়া মহল্লার লোকজন করোনা ভাইরাসের বিষয়ে সচেতন কম। অনেকে ঘরবাড়ীর আশপাশ পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে তেমন গুরুত্ব দিচ্ছেনা। কেননা ব্যস্তবহুল এলাকা কিংবা শহর কেন্দ্রীক করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকলেও সেই তুলনায় বৃহত্তর এলাকার পাড়া মহল্লার লোকজনকে সচেতন করা হচ্ছে কিনা খতিয়ে দেখা হোক।
গ্রামীণ জনপদের লোকজন জানান, পাড়া মহল্লার নারী পুরুষ বা ছেলেমেয়েদেরকে করোনা সম্পর্কে সচেতন করা অতীব জরুরী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.