
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমলকে প্রথমে নৌকা প্রতীকে মনোনয়ন না দেওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করে সর্বপ্রথম ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়ার সন্তান ও কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট কলা গাছ কাধেঁ করে নিয়ে এনে কালিরছড়া বাজারে রোপন করে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড কর্তৃক প্রিয় সাংসদ কমলকে মনোনয়ন প্রদান করেনি, ততক্ষণ পর্যন্ত কলাগাছ নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অবস্থান করেছিলেন।
অবশেষে নানা কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে ২৬ নভেম্বর দুপুরের দিকে মনোনয়ন বোর্ড কর্তৃক সাংসাদ সাইমুম সরওয়ার কমলকে সদর রামু আসনে মনোনয়ন দেওয়ায় মহান রাব্বুল আলামীনের কাছে শোকরিয়া জ্ঞাপন করেন।
এ ক্ষেত্রেই কাইয়ুমই সফল। তবে এ বিষয়ে সাংসদ কমলের পক্ষে ঈদগাঁওতে প্রথম কলা গাছ কাঁধে নেয়া তরুণ যুবক কাইয়ুম উদ্দিনের সাথে কক্সভিউ ডট কমের এ প্রতিবেদকের কথা হলে তিনি ঘরের সন্তানকে আবারো কাছে পেয়ে আমরা ঈদগাঁওবাসী উৎফুল্ল ও আনন্দিত এবং ৩০ ডিসেম্বরই বিজয় সুনিশ্চিত করা হবে বলেও জানায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.