
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন কালিরছড়া বনবিটের এক বনপ্রহরীর উপর দিন দুপুরে হামলা করেছে দুবৃর্ত্তরা। এমন সময় তার কাছ থেকে ব্যবহৃত মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।
জানা যায়, ১৩ জুন সকাল সাড়ে ৮টার দিকে বনবিটের আওতাধীন সাবেক ১শত হেক্টর বাগান এলাকায় টহলে ছিল কালিরছড়া বিটের বনপ্রহরী মোহাম্মদ আজিজ পাটোয়ারী। টহলদানকালে মুখে গামছা পরিহিত ৪/৫ জনের একটি দুবৃর্ত্তচক্র অর্তকিতভাবে আজিজকে পেছন থেকে হামলা করে। তার শোর চিৎকারে পাশ্বর্বতী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরন করে। তার মাথা ও হাতে আঘাতপ্রাপ্ত হয় এবং একটি পা ভেঙ্গে দেয় দুবৃর্ত্তরা। পালিয়ে যাওয়ার সময় ব্যবহৃত মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় বলে জানালেন বিট কর্মকতা।
এ ব্যাপারে বিট কর্মকতা রাজিব উদ্দিন ইব্রাহিম জানান, টহলদানকালে বনপ্রহরী আজিজের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেহেরঘোনা রেঞ্জের রেঞ্জ কর্মকতা মামুন মিয়া মুঠোফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.