সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কাশিমপুর কারাগারে মুফতি হান্নান ও তার সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর

কাশিমপুর কারাগারে মুফতি হান্নান ও তার সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নান ও শরীফ শাহেদুল ওরফে বিপুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

১২ এপ্রিল বুধবার রাত ১০টা ০১ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগারের ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে তাদের ফাঁসি কার্যকর করা হয়।

প্রসঙ্গত, সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজন নিহতের ঘটনায় করা মামলায় মুফতি হান্নান, শাহেদুল ও রিপনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে রিভিউ আবেদন করেন তারা।

১৯ মার্চ রোববার রায়ের পুনর্বিবেচনা চেয়ে মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ। ২১ মার্চ মঙ্গলবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশিত হয়।

রাষ্ট্রপতির কাছে মুফতি হান্নান, শাহেদুল ও রিপন প্রাণ ভিক্ষার আবেদন করলে তিনি তা নাকচ করে দেন।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.