সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কুতুবদিয়া আ’লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে- বড়ঘোপ বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল গণ-সংবর্ধনা সম্পন্ন

কুতুবদিয়া আ’লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে- বড়ঘোপ বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল গণ-সংবর্ধনা সম্পন্ন

A-leeg - Rasel 11-11-15 (news & 2pic) f1 (4)এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া:

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা আ’লীগের নব-নিবার্চিত সভাপতি সাবেক ছাত্রনেতা তারুণ্যের প্রতিক আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুচ্ছফাকে মঙ্গলবার রাত ৯টায় বড়ঘোপ বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে স্থানীয় আদিল শফিং কমপ্লেক্সের ২য় তলায় সংগঠনের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও কুতুবদিয়া খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক মোঃ রশিদ বাদশার সঞ্চালনায় বিশাল গণ-সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। সংবর্ধনা শুরুতে হাফেজ নূরুল কাদেরের কোরআন তেলোয়াতের মাধ্যমে সংবর্ধিত অতিথি ও আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় সংগঠনের সদস্যরা।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুতুবদিয়া উপজেলা আ’লীগের নব-নির্বাচিত সভাপতি আওরঙ্গজেব মাতবর,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুচ্ছফা। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বড়ঘোপ ইউপি চেয়ারম্যান শাকের উল্লাহ,কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর,বক্তব্য রাখেন, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও আল বারাকা মাল্টিপারপাস কো-অপারেটিভ এর চেয়ারম্যান মিজানুর রহমান টিটু, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আনিচুর রহমান, আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি মনির আহম্মদ, ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য মোঃ ইউছুফ, মোঃ নাছির উদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, বড়ঘোপ বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য মোস্তাক আহম্মদ, কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের যুগ্ম আহবায়ক মুসলিম খাঁন, ব্যবসায়ী ছৈয়দ আহম্মদ, মুক্তিযোদ্ধা মকবুল আহম্মদ, নুর মোহাম্মদ সওদাগর, জয়নাল আবেদীন (সওঃ), কৈয়ারবিল ইউপি সদস্য শামসুল আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।A-leeg - Rasel 11-11-15 (news & 2pic) f1 (3)

এ সময় সংবর্ধিত অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর বলেন বড়ঘোপ বাজার ব্যবসায়ীদের প্রধান সমস্যা বিদ্যুৎ সংযোগের মাধ্যমে আগামী ১ মাসের মধ্যে বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ড্রেইন নির্মাণ করা হবে। এবং বিভিন্ন পয়েন্টে ময়লা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হবে।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ও দালাল চক্রদের উৎখাত করে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার মানুষের মাঝে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধু কন্যা ঘোষিত ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.