
প্রেস বিজ্ঞপ্তি :
জাতীয় শ্রমিক লীগের অর্ন্তভ‚ক্ত কক্সবাজার সেলুন কর্মচারী শ্রমিক লীগের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারীর উপস্থিতিতে সুমন শর্মাকে আহবায়ক, রুবেল কান্তি শীল, মিঠন কান্তি শীলকে যুগ্ম আহবায়ক, পলাশ কান্তি শীল ও মিঠন কান্তি শীলকে সদস্য করে উক্ত আহবায়ক কমিটি আগামী ৩ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন-জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক এম.ওসমান গণি, কুতুবদিয়া উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আবদুর রহিম সিকদার রাসেল।
কক্সবাজার জেলা সেলুন কর্মচারী শ্রমিক লীগের আহবায়ক আপন শীল উক্ত কমিটির অনুমোদন প্রদান করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.