সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুবদিয়া যুবলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

কুতুবদিয়া যুবলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা যুবলীগের নব-গঠিত কমিটির উদ্যোগে ১৭ এপ্রিল সোমবার ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় উৎযাপন করেছেন সংগঠনটি। দিসবটি উপলক্ষে সকাল ১১টার সময় বড়ঘোপ বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা নব-গঠিত কমিটির আহবায়ক কাজী আবু জাফর ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন নব-গঠিত কমিটির যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিন লিটন, যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ও উত্তর ধূরুং ইউনিয়ন যুবলীগের আহবায়ক শওকত ওসমান, উপজেলা যুবলীগের সদস্য ও উত্তর ধূরুং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জুনাইদুল হক, উপজেলা যুবলীগের সদস্য ও দক্ষিণ ধূরুং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মুহাম্মদ হোছাইন, উপজেলা যুবলীগের সদস্য ও লেমশীখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদুল আলম,উপজেলা যুবলীগের সদস্য ও লেমশীখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহারিয়ার হোছাইন, উপজেলা যুবলীগের সদস্য ও কৈয়ারবিল ইউনিয়ন যুবলীগের আহবায়ক মীর কাসেম এম.ইউপি, বড়ঘোপ ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল মালেক, ৭নং ওয়ার্ড সভাপতি ইব্রাহিম খলিল প্রমুখ।

এ সময় সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে নব-গঠিত যুবলীগ কমিটির নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.