সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কুতুবদিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ৩ জলদস্যু গ্রেপ্তার

কুতুবদিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ৩ জলদস্যু গ্রেপ্তার

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ তিন জলদস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। শুক্রবার (৭জুলাই) দুপুর ২টার দিকে কুতুবদিয়া থানার ওসির সংবাদের ভিত্তিতে সাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে এসব জলদস্যুকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে কোস্টগার্ডের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের মুহুরি ঘোনা এলাকার মৃত বজল উদ্দিনের ছেলে দলিলুর রহমান, একই ইউনিয়নের উত্তর সুতুরিয়া এলাকার মৃত আব্দু জলিলের ছেলে নাজিম উদ্দিন ও পশ্চিম সুতুরিয়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে মো. শাহাবুদ্দিন।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের কমান্ডার আনোয়ারুল ইসলাম বলেন, কুতুবদিয়া থানার ওসি জিয়া মোঃ মোস্তাফিজ ভূঁইয়া প্রদত্ত সংবাদে অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র সহ ওই তিন জলদস্যুকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কুতুবদিয়া থানার ওসি জিয়া মোঃ মোস্তাফিজ ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.