সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুবদিয়ায় কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপিদের কর্মবিরতি : ভেঙ্গে পড়েছে প্রান্তিক স্বাস্থ্য সেবার মান

কুতুবদিয়ায় কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপিদের কর্মবিরতি : ভেঙ্গে পড়েছে প্রান্তিক স্বাস্থ্য সেবার মান

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে সারাদেশের ন্যায় কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া ৬ ইউনিয়নে স্বাস্থ্য সেবার রোল মড়েল ১২টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সেবাদানকারী কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সি,এইচ,সি,পি) দের চাকরী জাতিয়করণে লক্ষে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী শুরু করেছেন সি,এইচ,সি,পি সংগঠন। শনিবার সকালে সরজমিনে উপজেলার বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে গেলে সেবা নিতে আসা রোগীদের চরম দূর্ভোগের দৃশ্য চোখে পড়ে। ক্লিনিকের বাইরে সেবা নিতে আসা নারী, শিশু, বৃদ্ধা লাইন ধরে জড়ো হয়ে থাকলেও সেবাদানকারী সি,এইচ,সি,পিরা ক্লিনিকের দরজায় তালা ঝুলিয়ে কর্তবিরতি নোটিস টাঙ্গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করেন।

সকালে কর্মবিবতি পালনকারী সি,এইচ,সি,পিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নিকট পৃথক পৃথক প্রধান মন্ত্রি বরাবরে স্মারক লিপি প্রদান করেন। এ সময় উপজেলার ১২টি কমিউনিটি ক্লিনিকের ১২জন সেবাদানকারী সি,এইচ,সি,পি উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বিন্দাপাড়া কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা গর্ভবতী মহিলা আকলিমা খানম জানায়, সকাল ১০টা থেকে দুপর ১২টা পর্যন্ত এ এনসি সেবা নিতে এসে বসে আছি। সেবাদানকারী সি,এইচ,সি,পির দেখা নাই। দেওয়ালে নোটিস পড়ে দেখলাম তার চাকুরী জাতিয়করণের দাবীতে কর্মবিরতি পালন করছেন। এ ভাবে যদি তার নিয়মিত কর্মবিরতি পালন করে তাহলে আমাদের স্বাস্থ্যসেবা অনিশ্চিত হয়ে পড়বে এবং আমাদের চরম ক্ষতি হবে। ফতেহ আলী সিকদার পাড়া কমিউনিটি ক্লিনিকে সেবা নিতা আসা ৬০ বছর বয়সী বৃদ্ধা মহিলা আনোয়ারা বেগম জানায়, বেইন্নাতুন রতি আইয়েরে দুইরগা অইগে আরার ডাত্তররে নদেহির, ওষুধ দারুণ পাইর অ-বাজি। আরা গরীব মানুষ, মেডিকেল বন্ধ থাইলে আরা মরি যাইম। লেমশীখালী ঠান্ডা চকিদার পাড়া কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা ৭০ বছরের বৃদ্ধা মনজুর আলম জানায়, সকাল থেকে আমরা সবাই দুপুর পর্যন্ত চিকিৎসা সেবা নিতে এসে ডাক্তারের কোন দেখা পাচ্ছিনা। শুনেছি তারা চাকুরী জাতিয়করণের দাবীতে ৩১ জানুয়ারী পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করেছে। এভাবে আমরা দীর্ঘদিন ধরে যদি চিকিৎসাসেবা না পাই তাহলে আমাদের দূখ-দুর্দশার শেষ থাকবে না।

এ ব্যাপারে বাংলাদেশ সি,এইচ,সি,পি এসোশিয়েশন কক্সবাজার জেলা শাখার সিনিয়র সদস্য আবুল হাসনাত জানায়, ১৯৯৮ সালে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করলে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাপ্ন বাস্তবায়ন করার জন্য সারাদেশে ১০,৬০০ কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেন। তখন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যান সহকারী দ্বারা চিকিৎসা সেবা দিয়ে আসছিল। ২০০১ সালে হঠাৎ সরকার পরিবর্তন হলে বিএনপি জামায়াত জোড়  সরকার স্বাস্থ্য সেবার প্রাণকেন্দ্র এসব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। গোয়াল ঘরে পরিনত করেন। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার পূণরায় ক্ষমতা গ্রহন করলে ১৩ হাজার ৫শত কমিউনিটি ক্লিনিক চালু করেন। ২০১১ সালে প্রত্যেকটি ক্লিনিকে একজন করে সেবাদানকারী সি,এইচ,সি,পি, নিয়োগ দেন। যাদের অক্লান্ত পরিশ্রমে প্রান্তিক হত-দরিদ্র মানুষের কমিউনিটি ক্লিনিক তাদের চিকিৎসার ভরষাস্থলে পরিনত হয়। যা বর্তমানে বিশ্বে স্বাস্থ্য সেবার রোল মডেলে পরিণত হয়েছে।

গত ২০১৩ সালে স্বাস্থ্য মন্ত্রালয়ের মোষ্ট পাইরুটি কমিউনিটি ক্লিনিক প্রকল্প থেকে সি,এইচ,সি,পিদের চাকুরী জাতীয়করণের সিদ্ধান্তের চিঠি প্রেরণ করেন, সার্ভিস বুক তৈরী এবং বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) তৈরী করা হয়। অধ্যবদি আমাদের চাকুরী জাতিয়করণের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে আমরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করে যাচ্ছি।২০,২১,২২ জানুয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অবস্থান,২৩ জানুয়ারী সিভিল সার্জন কার্যালয়ে অবস্থান, ২৪, ২৫, ২৬ জানুয়ারী কর্মবিরতি, ২৭ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসুচী পালন করা হবে। এর পরও যদি সরকার আমাদেও দাবী বাস্তবায়ন না করে তাহলে ১ ফ্রেব্রুয়ারী থেকে আমরণ অনশন পালন করা হবে।

এছাড়াও আমাদের অধিকাংশ সেবাদানকারীর সরকারী চাকুরীর বয়স সীমা উত্তিন্ন হওয়ায় আমরা চাকুরী নিয়ে সন্ধিহান।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম জানায়, কুতুবদিয়ার সেবাদানকারী সি,এইচ,সি,পিরা আমাকে তাদের কেন্দ্রীয় কর্মসূচীর ব্যাপারে লিখিত অবগত করেছেন এবং স্মারকলিপি দিয়েছেন।

এব্যাপারে কেন্দ্রীয়ভাবে কি রকম সিদ্ধান্ত আসে এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে রকম সিদ্ধান্ত হয় তা সে ভাবে পালন করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.