সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কুতুবদিয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

কুতুবদিয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় এক গৃহবধূর মৃত্যু নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৯ জুন (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ছবির পাড়া এলাকায়।

সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ছবির পাড়া এলাকার আব্দুল খালেকের পুত্র সিরাজুল মোস্তাফা মানিকের সাথে দক্ষিণ ধূরুং ইউনিয়নের নয়া পাড়া এলাকার মহি উদ্দিনের কন্যা রুনা আকতারের দীর্ঘ ২ বছর পূর্বে একে অপরকে ভালবেসে সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের কিছু দিন তাদের সংসার সুখের হলেও বেশ কিছু দিন ধরে তাদের সংসারে অশান্তি বিরাজ করছিল।

প্রত্যক্ষদর্শী পাশের বাড়ির নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় সিরাজুল মোস্তফা মানিকের বাড়ির দরজা খোলা অবস্থায় তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে শুয়ে থাকতে দেখে ও দেড় বছরের শিশু সন্তান মালামাল নিয়ে বাড়ির লোকজন পালিয়ে যেতে দেখে সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে রাত ১২টার সময় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটির প্রাথমিক সুরতহাল  রির্পোট তৈরী পূর্বক অপমৃত্যু মামলা রজু করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসাতালে প্রেরণ করেন থানা পুলিশ।

এ ব্যাপারে নিহত গৃহবধূ রুনা আকতারের চাচা ছলিম উল্লাহ জানায়, প্রায় ২ বছর পূর্বে রুনা আকতার ও সিরাজুল মোস্তাফা একে অপরকে ভালবেসে বিয়ে করছিল। বিয়ের পর কিছু দিন তাদের সংসার সুখে কাটলে বেশ কিছু দিন ধরে যৌতুকের দাবীতে রুনা আকতারকে নির্যাতন চালাতেন স্বামী সিরাজুল মোস্তফা ও শাশুর বাড়ির লোকজন। গত মঙ্গলবার রুনা আকতার তার পিতার বাড়িতে বেড়াতে এসে বিকালে ইফতারী সামগ্রী নিয়ে শাশুর বাড়ি চলে যায়। ইফতারী নিয়ে তাদের পরিবারে ঝগড়াও হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্বামী সিরাজুল মোস্তফা ও তার শাশুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে গৃহবধূ রুনা আকতারকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে স্বামী ও শাশুড় বাড়ির লোকজন পালিয়ে যায়।

এদিকে এলাকার সচেতন মহল মনে করছেন লাশের ময়না তদন্ত রির্পোট আসলে বুঝা যাবে আসল রহস্য পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা।

এ ব্যাপারে কুতুবদিয়া থানা (ওসি) জিয়া মোঃ মোস্তাফিজুর রহমান ভূইয়া বলেন,নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট তৈরী পূর্বক অপমৃত্যু মামলা রজু করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.