সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুবদিয়ায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা শুভ উদ্বোধন

কুতুবদিয়ায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা শুভ উদ্বোধন

Bank - Rasel - 28-4-16 (2news 4pic) f1 (4)

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

বৃহস্পতিবার সকাল ১১টায় কুতুবদিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত বড়ঘোপ বাজার আদিল শপিং কমপ্লেক্সে ডিজিটালাইজ ব্যাংকিং সেবা কার্যক্রম দেওয়ার লক্ষ্যে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু ইউছুপ মাতবরের সভাপতিত্বে ও এবিসি কিন্ডার গার্টেন স্কুরের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান সুজনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতবর পাড়ার কৃতি সন্তান ও কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার সিরাজুল ইসলাম মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ঘোপ বাজার আদিল শফিং কমপ্লেক্সের সত্তাধীকারী মাতবর বাড়ির কৃতি সন্তান আদিলুল হক।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ডাচ্ বাংলা ব্যাংক লি: এজেন্ট ব্যাংকিং চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো: সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কুতুবদিয়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আলহাজ্ব আলিমুল হক আল আযাহারী।

বক্তব্য রাখেন,এজেন্ট ব্যাংকিং কক্সবাজার এলাকার এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রেীয় কমিটির সদস্য খোরশেদ আলম কুতুবী, সদ্য নির্বাচিত ইউপি সদস্য ও সাবেক উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম মাতবর, ইউপি সদস্য আকতার হোছাইন, আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি মনির আহম্মদ মাতবর প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আজিজুল হক চৌধুরী, আসাদুল হক চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি আসাদ উল্লাহ চৌধুরী, যুবলীগ নেতা রোস্তম আলী, ফরহাদ, সাবেক জেলা ছাত্রলীগের সদস্য এইচ এম সাজ্জাদ, শিক্ষক মনির হোসেনসহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা ডাচ্ বাংলা ব্যাংক লি: এর এজেন্ট ব্যাংকিং সেবা অবহেলীত কুতুবদিয়ার মানুষের লেনদেনের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.