কুতুবদিয়া উপজেলায় ২০ নভেম্বর বিকালে স্থানীয় ডাক বাংলোর হল রুমে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট তারেক রহমানের ৫১তম জন্ম বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দোয়া ও মিলাদ মাহফিল উপজেলা ছাত্রদলের সভাপতি এম মোশারফ হোছাইন বাপ্পার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম কাইছার হোছাইন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মৌলনা শামসুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুউদ্দিন ছিদ্দিকী (মানিক), কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক আজিজ। উপজেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, কলেজ ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, মোঃ আজিজুর রহমান, তৌহিদ, মিজান, বিকু, তুষার, মুবিন, মান্নান, জনি, রাহাত, মোছাদ্দির, নওশাদ, মুস্তাফিজ, সোহেল, ওসমান, আরিফ প্রমুখ।
এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠতা মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.