
নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া :
কুতুবদিয়া উপজেলায় শুক্রবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দিদার ডাকাতকে গ্রেফতার করেন। সে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জুম্মা পাড়া এলাকার মৃত আসহাব উদ্দিনের পুত্র মোঃ দিদার (৩০) বলে জানা যায়।
থানা সুত্রে প্রকাশ, শুক্রবার বিকাল ৪টার সময় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জুম্মা পাড়া এলাকার মৃত আসহাব উদ্দিনের পুত্র মোঃ দিদার ধূরুং বাজারের একটি টেলিফোনের দোকানে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার এস আই মোঃ শাহাজাহান সঙ্গীয় র্ফোস নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার এস আই মোঃ শাহাজাহান জানায়, ডাকাতিসহ একাদিক মামলার পলাতক আসামী মোঃ দিদার ধূরুং বাজারের একটি টেলিফোনের দোকানে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডাকাত দিদার পুলিশ দেখে দোকানের পেছনের দরজা দিয়ে পুকুরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় প্রায় ১কিলোমিটার ধাওয়ার পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.