
নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
৩০ জুলাই (সোমবার) সকাল ১১টায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সর কোম্পানী লিমিটেড কুতুবদিয়া শাখার উদ্যোগে অফিস ইনচার্জ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে মেয়াদ পুর্তি ১০ গ্রাহকের মাঝে চেক বিতরণ ও উন্নয়ন সভা ২০১৮ কুতুবদিয়া অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুতুবদিয়া সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নোমান ফারুকী, উপজেলা সমবায় কর্মকর্তা কামাল পাশা, সাংবাদিক মুহাম্মদ রাসেল খাঁন (জয়), প্রত্যাশী এনজিওর কুতুবদিয়া শাখা ম্যানেজার স্বপন কান্তি সুশীল। বক্তব্য রাখেন, সংগঠক শওকত আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, লেমশীখারী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইনসহ চেক গ্রহিতারা, গ্রাহক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। পরে চেক গ্রহণকারী গ্রাহক নূরুল কাদের, শারমিন শাহনেওয়াজ, আনিসুল মোস্তফা, জয়নাল আবেদীন, হুমায়ুন কবির, কহিনুর আকতার, খাদিজা বেগম, মোঃ কায়ছার, মোহাম্মদ ইউছুফ এর নিকট অতিথিরা চেক তুলে দেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.