সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুবদিয়ায় ৩দিন ব্যাপী জীবন দক্ষতা শিক্ষা শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

কুতুবদিয়ায় ৩দিন ব্যাপী জীবন দক্ষতা শিক্ষা শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

কুতুবদিয়া উপজেলায় ৪ মার্চ উপজেলার আলী আকবর ড়েইল ইউনিয়ন পরিষদের হল রুমে ইপসা এনজিওর আয়োজনে জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে ৩ দিন ব্যাপী জীবন দক্ষতা শিক্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ওই ইউনিয়নের প্রতি ওয়ার্ড়ের গঠিত ২০জন যুব ফোরাম সদস্য থেকে ২ জন করে মোট ১৬জনকে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৩দিন ব্যাপী জীবন দক্ষতা শিক্ষা শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলী আকবর ড়েইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুচ্ছাফা বি.কম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক ও জনপ্রতিনিধি, শেখ শহিদুল ইসলাম (লালা)সহ অন্যান্যরা। প্রশিক্ষক প্রশিক্ষণের টেইনার হিসেবে উপস্থিত ছিলেন, ইপসা সিভিক প্রকল্পের ফিল্ড অফিসার মনজুরুল হক, সহকারী ফিল্ড অফিসার কাউছার জাহান শিউলী, চাইলু মারমা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.