সাম্প্রতিক....
Home / জাতীয় / খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন নিলেন ফখরুল

খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন নিলেন ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

১২ নভেম্বর, সোমবার নয়াপল্টনে সকাল ১০টা ৫০ মিনিটে দলের চেয়ারপারসনের মনোনয়নপত্র ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফরম বিক্রির কার্যক্রম শুরু করে বিএনপি। প্রথমদিন বিকেল ৪টা পর্যন্ত চলবে ফরম বিক্রির কার্যক্রম।

ফেনী-১ আসনের জন্য খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার হাতে ফরম তুলে দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এরপর খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৬ আসনের জন্য ফরম গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বগুড়া-৭ আসনের ফরম গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সে সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

মনোনয়ন প্রত্যাশীদের সুবিধার্থে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগওয়ারী বুথ করা হয়েছে। কুমিল্লা বিভাগের জন্য দ্বিতীয় তলায় মহিলা দলের অফিস, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য দ্বিতীয় তলা মিটিং রুম, রাজশাহী ও রংপুর বিভাগের জন্য পঞ্চম তলা শ্রমিক দলের কেন্দ্রীয় অফিস, খুলনা ও ফরিদপুর বিভাগের জন্য পঞ্চম তলা স্বেচ্ছাসেবক দলের অফিস, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ চতুর্থ তলা ছাত্রদলের কেন্দ্রীয় অফিস এবং বরিশাল বিভাগের জন্য চতুর্থ তলা যুবদল দক্ষিণ অফিসে বুথ করা হয়েছে।

এ ছাড়া মনোনয়ন প্রত্যাশীদেরকে আজকের মধ্যেই ব্যক্তিগত বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন ইত্যাদি বিল পরিশোধ করতে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র:মোক্তাদির হোসেন প্রান্তিক-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.