
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ চারজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে । এ সংক্রান্ত বিষয়ে সাতজনের বিরুদ্বে লিখিত অভিযোগ দায়ের করেছে ভোক্তভোগী পরিবার।

জানা যায়, ১ মার্চ রাত আনুমানিক দেড়টার দিকে খুটাখালীর পূর্ব নয়াপাড়ার থমতলা নামক স্থানে সামাজিক বনায়নে গভীর রাতে প্রতিপক্ষ গংরা দখল করতে আসলে দখলে থাকা ফরিদ গংরা বাঁধা প্রদান করলে প্রতিপক্ষ গংরা হামলা চালিয়ে স্থানীয় মৃত ছাবের আহমদের পূত্র ব্যবসায়ী ফরিদুল আলম, তার পূত্র আবদুল গফুর রুবেল, ফরিদের বোন রুপবাহান বেগম ও দিলবাহার বেগমকে গুরুতর আহত করে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে গুলিবিদ্ধ ফরিদকে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করা হয় এবং অন্যান্য আহতদেরকে বিভিন্ন চিকিৎসালয়ে ভর্তি করা হয় বলে আহতের পক্ষে আবদুল মালেক জানান।
হামলার ঘটনায় আহত ফরিদুল আলমের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে মোহাম্মদ সলিমকে ১নং আসামী করে সাতজনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করে চকরিয়া থানায়।
এ বিষয়ে আহত ফরিদের সাথে কথা হলে তিনি হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়োজনীর ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানান প্রসাশনের প্রতি।
ফরিদের স্ত্রী রোকেয়া বেগম জানান, প্রতিপক্ষরা আমাদেরকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমরা এখন চরম নিরাপক্তাহীনতায় ভোগছি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.